Don’t miss the limited-time deals!
02D 06H 30M 60S
Explore
09638657301
info@bdresellhub.com
09638657301
info@bdresellhub.com

Return & Refund Policy

১. সাধারণ নীতি
BD Resell Hub একটি dropshipping ভিত্তিক প্ল্যাটফর্ম। Return ও Refund নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রযোজ্য হবে। সকল রিটার্ন ও রিফান্ড সিস্টেম যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়।

২. ডেলিভারির সময় যাচাই
কাস্টমারকে অবশ্যই ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন প্রোডাক্ট চেক করতে হবে।
ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্যের অভিযোগ থাকলে দিনের মধ্যে ভিডিও/ছবি সহ জানাতে হবে।

৩. রিটার্ন নীতি
নিম্নোক্ত ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হতে পারে:

ভুল পণ্য সরবরাহ

ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য

ডেলিভারির সময় তাৎক্ষণিক রিটার্ন

কাস্টমার যদি ব্যক্তিগত কারণে পণ্য রিটার্ন করতে চান, তাহলে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
ভুল বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে যাচাই সাপেক্ষে চার্জ BD Resell Hub বহন করবে।

৪. এক্সচেঞ্জ নীতি
ডেলিভারির দিনের মধ্যে অভিযোগ করতে হবে।
পণ্য অবশ্যই অক্ষত, অব্যবহৃত, আনওয়াশড এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে।
এক্সচেঞ্জযোগ্য পণ্যের মূল্য আগের পণ্যের সমান বা বেশি হতে হবে।

৫. রিফান্ড নীতি
Delivered অর্ডারের ক্ষেত্রে সরাসরি নগদ রিফান্ড প্রদান করা হয় না।
যাচাই সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী ওয়ালেট সমন্বয় বা রিপ্লেসমেন্ট করা হবে।

ডেলিভারি ব্যর্থ (Customer unavailable / wrong address / refused delivery) হলে কুরিয়ার ও রিটার্ন চার্জ প্রযোজ্য হবে এবং প্রফিট প্রযোজ্য হবে না।

৬. অগ্রিম পেমেন্ট অর্ডার
যেসব অর্ডারে অগ্রিম পেমেন্ট নেওয়া হয়েছে এবং ডেলিভারি ব্যর্থ হয়েছে, যাচাই শেষে ৩–৫ কর্মদিবসের মধ্যে ওয়ালেটে সমন্বয় করা হবে।

৭. রিফান্ড অপ্রযোজ্য ক্ষেত্র
নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ড বা রিটার্ন প্রযোজ্য নয়:

ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য

গ্রাহকের ভুল অর্ডার

প্রোডাক্ট বর্ণনা না পড়ে অর্ডার করা

সামান্য রঙ/ডিজাইন পার্থক্য

অফার বা ক্লিয়ারেন্স পণ্য (যদি উল্লেখ থাকে)

৮. ওয়ারেন্টি সংক্রান্ত বিষয়
ওয়ারেন্টি প্রাপ্ত পণ্যের ক্ষেত্রে সরাসরি রিফান্ড নয়, বরং রিপ্লেসমেন্ট প্রক্রিয়া প্রযোজ্য হবে।
ওয়ারেন্টি শর্ত পূরণ না হলে রিফান্ড প্রযোজ্য হবে না।

৯. সময়সীমা
যাচাইকৃত রিটার্ন বা ওয়ালেট সমন্বয় সাধারণত ৩–৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হয়।

১০. নীতিমালা পরিবর্তন
BD Resell Hub প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় Return & Refund Policy পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।