Don’t miss the limited-time deals!
02D 06H 30M 60S
Explore
09638657301
info@bdresellhub.com
09638657301
info@bdresellhub.com

Delivery Policy

১. ডেলিভারি কভারেজ
BD Resell Hub বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি প্রদান করে। নির্দিষ্ট কুরিয়ার পার্টনারের মাধ্যমে প্রোডাক্ট শিপমেন্ট সম্পন্ন করা হয়।

২. ডেলিভারি চার্জ
ঢাকা সিটি – ৭০ টাকা
ঢাকা সাব এরিয়া – ১০০ টাকা
ঢাকার বাইরে – ১২০ টাকা

রিসেলার চাইলে ডেলিভারি চার্জ কমানো, বাড়ানো বা ফ্রি ডেলিভারি অফার করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত খরচ বা কম চার্জ স্বয়ংক্রিয়ভাবে প্রফিট থেকে সমন্বয় হবে।

৩. ডেলিভারি সময়সীমা
ঢাকা সিটি ও আশেপাশে – ২৪ ঘণ্টা
ঢাকার বাইরে – ২–৩ কর্মদিবস

বিশেষ পরিস্থিতি (প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অবস্থা, কুরিয়ার জটিলতা ইত্যাদি) থাকলে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।

৪. Same Day ও Next Day ডেলিভারি
Same Day Delivery এর জন্য সকাল ১১:০০ টার মধ্যে অর্ডার নিশ্চিত করতে হবে (অতিরিক্ত চার্জ প্রযোজ্য)।
Next Day Delivery এর জন্য সন্ধ্যা ৬:০০ টার মধ্যে অর্ডার নিশ্চিত করতে হবে।

৫. অর্ডার প্রসেসিং
অর্ডার Confirm হওয়ার পর প্রোডাক্ট প্যাকেজিং শুরু হয়। প্যাকেজিং শুরু হওয়ার পূর্ব পর্যন্ত অর্ডার বাতিল করা যাবে। প্যাকেজিং শুরু হওয়ার পর অর্ডার বাতিল করলে সংশ্লিষ্ট চার্জ প্রযোজ্য হতে পারে।

৬. ডেলিভারি ব্যর্থতা
কাস্টমার ফোন রিসিভ না করা, ভুল ঠিকানা প্রদান বা ডেলিভারি গ্রহণে অস্বীকৃতি জানালে ডেলিভারি ব্যর্থ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে রিটার্ন চার্জ প্রযোজ্য হবে এবং তা প্রফিট/ওয়ালেট থেকে সমন্বয় করা হবে।

৭. প্রোডাক্ট গ্রহণের সময় যাচাই
কাস্টমারকে ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন প্রোডাক্ট চেক করতে হবে। ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো ক্ষতি বা অভিযোগের ক্ষেত্রে প্ল্যাটফর্ম সরাসরি দায়ী থাকবে না, যদি না তা প্রমাণিত ত্রুটি হয়।

৮. দায়বদ্ধতা সীমাবদ্ধতা
কুরিয়ার বিলম্ব, প্রাকৃতিক দুর্যোগ, সরকারি বিধিনিষেধ, বা কাস্টমারের ভুল তথ্যের কারণে ডেলিভারিতে সমস্যা হলে BD Resell Hub দায়ী নয়।

৯. নীতিমালার পরিবর্তন
BD Resell Hub প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ডেলিভারি নীতি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।