১. সাধারণ নীতি
BD Resell Hub একটি dropshipping platform। Refund শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রযোজ্য হবে। Delivered অর্ডারের কমিশন সরাসরি নগদ ফেরতযোগ্য নয়।
২. ডেলিভারি ব্যর্থ (Delivery Failure)
যদি কাস্টমার পণ্য গ্রহণ না করেন, ফোন রিসিভ না করেন বা ভুল ঠিকানা প্রদান করেন, তাহলে অর্ডারটি Delivery Failed হিসেবে গণ্য হবে।
এ ক্ষেত্রে কুরিয়ার ও রিটার্ন চার্জ প্রযোজ্য হবে এবং তা রিসেলারের ওয়ালেট থেকে সমন্বয় করা হবে।
প্রফিট প্রযোজ্য হবে না।
৩. ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য
যদি কাস্টমার ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্য পান, তাহলে ডেলিভারির ৩ দিনের মধ্যে ভিডিও/ছবি সহ অভিযোগ জানাতে হবে।
যাচাই শেষে প্রযোজ্য ক্ষেত্রে পণ্য রিপ্লেসমেন্ট বা সমন্বয় করা হবে।
এ ক্ষেত্রে চার্জ BD Resell Hub বহন করবে (যদি প্রমাণিত ত্রুটি থাকে)।
৪. অগ্রিম পেমেন্ট অর্ডার
যেসব অর্ডারে অগ্রিম পেমেন্ট নেওয়া হয়েছে এবং ডেলিভারি ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে যাচাই সাপেক্ষে ৩ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট অর্থ ওয়ালেটে সমন্বয় করা হবে।
৫. রিটার্নকৃত পণ্যের অর্থ
রিটার্নকৃত পণ্যের ক্ষেত্রে সরাসরি নগদ রিফান্ড দেওয়া হয় না। প্রয়োজন অনুযায়ী ওয়ালেট সমন্বয় বা এক্সচেঞ্জ প্রযোজ্য হবে।
৬. ওয়ারেন্টি সংক্রান্ত রিফান্ড
ওয়ারেন্টি প্রাপ্ত পণ্যের ক্ষেত্রে সরাসরি রিফান্ড নয়, বরং রিপ্লেসমেন্ট প্রক্রিয়া প্রযোজ্য হবে।
ওয়ারেন্টি শর্ত পূরণ না হলে রিফান্ড প্রযোজ্য হবে না।
৭. অর্ডার বাতিল
প্যাকেজিং শুরু হওয়ার আগে পর্যন্ত অর্ডার বাতিল করা যাবে।
প্যাকেজিং শুরু হওয়ার পর অর্ডার বাতিল করলে সংশ্লিষ্ট চার্জ প্রযোজ্য হতে পারে।
৮. অপ্রযোজ্য ক্ষেত্র
নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়:
ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য
কাস্টমারের ভুল অর্ডার
প্রোডাক্ট বর্ণনা না পড়ে অর্ডার করা
সামান্য রঙ বা ডিজাইনের পার্থক্য
৯. সময়সীমা
যাচাইকৃত রিফান্ড বা ওয়ালেট সমন্বয় সাধারণত ৩–৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হয়।
১০. নীতিমালা পরিবর্তন
BD Resell Hub প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় Refund Policy পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।